আবু তাহের বেলাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আবু তাহের বেলাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

,

কেউ কখনো ভুল বুঝে আমাকে

কেউ কখনো ভুল বুঝে আমাকে

কথা- আবু তাহের বেলালসুর ও শিল্পী- মশিউর রহামান


কেউ কখনো ভুল বুঝে আমাকে
মন থেকে দূরে ঠেলে দিওনা
যদি কোন কষ্ট দিয়ে থাকি
সেই কষ্টকে বড় করে নিওনা


আমারো চেতনায় আছে সুন্দর
মালেকের স্বরণে কাঁদে অন্তর
মলিন হতে দেখে সবুজ মিনার
আমারো বুকে জাগে বেদনা

হয়তবা রাজ পথে তোমার সাথে
মুখর থাকিনা ভাই দিবস ও রাতে
অনিবার সারাক্ষণ কথা ও সুরে
দিয়ে যাই শহিদী প্রেরণা


বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

,

তোমার প্রকৃত চাওয়া পাওয়া কি


গানের লিরিক্সঃ তোমার প্রকৃত চাওয়া পাওয়া কি

কথাঃ আবু তাহের বেলালসুরঃ মশিউর রহমান


তোমার প্রকৃত চাওয়া পাওয়া কি
তোমার প্রকৃত সফলতা কি
একবার শুধু ভেবে দেখ প্রিয়
তারপর দ্বিধাহীন বলো আমাকে-
আখেরাত নাকি এই পৃথিবী শ্রেয়।

মুমিনের জীবনে নেই কিছু হতাশার
দুদিনের সংসারে কিছু নেই হারাবার
ক্ষণিকের পরাজয় ভুলে গিয়ে
সিজদায় আঁখিধারা ঢেলে দিয়ো।

ওহুদের কথা কি মনে নেই তোমাদের
মনে নেই ইতিহাস নবী ও রাসূলের
নতুন করে না হয় আজকে আবার-
খাবাবের কাহিনী পড়ে নিয়ো।



শুনুন শিল্পী মুস্তাফিজুর রহমানের কণ্ঠে

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা