আধুনিক ইসলামিক গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আধুনিক ইসলামিক গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

,

কেউ কখনো ভুল বুঝে আমাকে

কেউ কখনো ভুল বুঝে আমাকে

কথা- আবু তাহের বেলালসুর ও শিল্পী- মশিউর রহামান


কেউ কখনো ভুল বুঝে আমাকে
মন থেকে দূরে ঠেলে দিওনা
যদি কোন কষ্ট দিয়ে থাকি
সেই কষ্টকে বড় করে নিওনা


আমারো চেতনায় আছে সুন্দর
মালেকের স্বরণে কাঁদে অন্তর
মলিন হতে দেখে সবুজ মিনার
আমারো বুকে জাগে বেদনা

হয়তবা রাজ পথে তোমার সাথে
মুখর থাকিনা ভাই দিবস ও রাতে
অনিবার সারাক্ষণ কথা ও সুরে
দিয়ে যাই শহিদী প্রেরণা


কখন যাবিরে তুই নিজের বাড়ি

গানের লিরিক্সঃ কখন যাবিরে তুই নিজের বাড়ি


কথা ও সুর- বাহলুল করিম

শিল্পী- মশিউর রহমান

কখন যাবিরে তুই নিজের বাড়ি
আমার অবুঝ মন
ভবের হাটের বেচা কেনা
হইলো সমাপন।

আমার আমার ভাবনা করে কাটালি বেলা
দুনিয়াটা দুদিনেরি মিছে মায়ার খেলা
ওরে একে একে ছাড়বে তোরে
স্ত্রী পুত্র জন।।

হারাসনে তুই পাড়ের কড়ি রাখিস যতন করে
দ্বীনের নবী মোস্তফা যে পথ দেখাবে তোরে
ওরে আল্লাহ নামে তাসবিহরে তুই
জ্বপিস সারাক্ষণ।।
,

আল্লাহ ছাড়া মাবুদ নাই

গানের লিরিক্সঃ আল্লাহ ছাড়া মাবুদ নাই

কথা- কবি আসাদ বিন হাফিজ
সুর- মশিউর রহমান 


 আল্লাহ ছাড়া মাবুদ নাই
 রাসূল ছাড়া নেতা নাই
 ইসলাম ছাড়া নাইরে কোন দ্বীন
 এই দ্বীনে আজ হওরে দাখিল-কুল্লু মুসলিমীন। 

 কালেমা ছাড়া ঈমান নাই 
ঈমান ছাড়া আমল নাই
 আমল ছাড়া হয়না কেউ মুমিন 
এই আমলের হওরে পাবন- কুল্লু মুসলিমীন।।

কোরান পড়ো,হাদীস পড়ো 
পড়ো দ্বীনি বই 
ঈমান আনো আমল করো 
নবি করো সই ।

 নইলে বাঁচার উপায় নাই 
কাল হাশরে ধরবেন সাই 
শরিয়ত না মানলে থাকেনা দ্বীন 
 দ্বীনের পথে কাটাও জীবন- কুল্লুমুসলিমিন আল্লাহ।। 

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

,

আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে

গানের লিরিক্সঃ আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে
কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পীগোষ্ঠী রাজশাহী

আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে,
চাঁদ সুরুজ ঐ আগের মত নিয়ম কানুন মানে।
(জানি) ক্লান্তি নিয়েও নায়ের মাঝি কোন সুখে দাঁড় টানে (গানে)
ঐ রবেরি গুন গাহিছি আমরা গানে গানে।

পৌষ মাঘে শীত আসে যে হিমেল শাড়ি পরে,
কার ইশারায় পাতা গজায় পুরান পাতা ঝরে ॥
বর্ষাকালে ঝিলে ডোবায় হাজার কোলা ব্যাঙ
কোন সুখেতে গেয়ে উঠে ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ঘ্যাং।

কৃষক শ্রমিক মুটে মাঝি খাটে যে দিন ভরে,
ভেসে আসা আজান শুনে মাঠে নামাজ ধরে ॥
ক্লান্ত চাষীর কর্ণ বেয়ে গড়িয়ে পড়ে ঘাম
তবুও মুখে ফোটে ওঠে প্রভুর গুনগান ।


,

আমাদের সেই লোকের প্রয়োজন

গানের লিরিক্সঃ আমাদের সেই লোকের প্রয়োজন

আমাদের সেই লোকের প্রয়োজন-
যার জামার কোণা কাঁটায় বিধে আটকে গেলেও
যাবে ছুটে দ্বীনের কাজে ভাববে জামা নিষ্প্রয়োজন।

আঁধারের পথ হারানো পথিক যারা,
জীবনের ভুলগুলি আজ করছে তারা।
(তাদের পিছে) দড়িয়া ছুটিয়া যারা,
আপনার পাপের ফাঁদে আটকে গেছে,
সেই আধ মরাদের বাঁচার পথে আনবে যে জন।

জমিনে পাপের সাগর গড়লো যারা হাবুডুবু
সেই সাগরেই খাচ্ছে তারা।
(মরণ বিষে) জ্বলিয়া পুড়িয়া যারা,
অঙ্গার হইয়া গেল অবশেষে,
সেই আধ মরাদের বাঁচার পথে আনবে যেজন।



,

তুমি মাফ করে দাও প্রভূ

গানের লিরিক্সঃ তুমি মাফ করে দাও প্রভূ

তুমি মাফ করে দাও প্রভূ ,
আমার হৃদয় পাপে তাপে ভরা
ক্ষমা তুমি করো প্রভূ।

করিনি সিজদা মাসজিদে গিয়ে
গাহিনি তোমার গুণগান ।
বইতে পারি নাআর এই বঞ্চনা
আঁধারে ডুবেছি শুধু ।

পারিনি যাকাতের মূল্য দিতে
আমি করিনি সিয়াম সাধনা ।
বইতে পারিনাআর এই গঞ্জনা
ভুল ভেঙ্গে দাও মোর প্রভূ।

কাঁদিছে বেদনায় দুটি আঁখি যেন
কাঁদিছে বেদনায় প্রাণ ।
সইতে পারিনাআর এই যন্ত্রনা
ক্ষমা কি করবে না প্রভূ ?


প্রশংসা সবি কেবল তোমারি রাব্বুল আলামিন

গানের লিরিক্সঃ প্রশংসা সবি কেবল তোমারি
কথা সুরঃ মতিউর রহমান মল্লিক

প্রশংসা সবি কেবল তোমারি
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবানকরুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।

কেবল তোমারি করি ইবাদাত,
কেবল তোমারি চাহি নিয়ামত।
দাও দিশা দাও,সরল পথের।
রিসাত মোস্তাকিম।

যাদের উপরে করেছ রহমত,
পেয়েছে তোমার অশেষ মোহাব্বত।
তাদের সে পথ,দাও আমাদের।
দাওগো তোমার দ্বীন

যাদের উপরে দিয়েছ গজব,
নাযিল করেছ দিয়েছ আজাব।,
তাদেরি ভাগ্য দিওনা মোদের,
হে অসিম সীমাহীন।

নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে

গানের লিরিক্সঃ নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে

নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে
ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে?
মা বলল ধৈর্য ধরযখন তুমি হবে বড়
জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে।

সেই ছেলেটির মন যে তবু ভরেনা
মায়ের কোন মানাই মনে ধরেনা।
আম খেয়ে সে ভাবতে থাকে
মিষ্টি ঢেলে দিয়েছে কে?
কার নামে বাসন্তি কোকিল কুহু ডাকে?

দিঘীর পাড়ে বসে ছেলে ভাবছে
শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে।
এমন সময় মামা এসে
বলল ভাগ্নে ভাবছ কি সে।
প্রশ্ন কর জবাব পাবে আশ্বাস রেখে।

মামার কাছে ভাগ্নে সবই বলল
মামাও তার জবাব তুলে ধরল।
সব সৃষ্টির স্রষ্টা যিনি
আল্লাহ তালা মহান তিনি।
দুজন মিলে প্রভু প্রেমের
প্রীতি আঁকে।।



গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে
ভোরের পাখিরা গাহে দিবসেরই গান।

আধারেঁর পরে আসে মুগ্ধ সকাল
ঝঞ্ঝা ঝড়ের শেষে দৃঢ় মন বিশ্বাসে
গড়ে ওঠে জনপথ নবচেতনায়।

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে
ভোরের পাখিরা গাহে দিবসেরই গান।

অমারাত্রি শেষে পূর্ণিমা চাঁদ হাসে
ভোরে ওঠে জোসনায় কানায় কানায়।
ফাগুন ফুলেরা সুখ গন্ধ বিলায়।

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে
ভোরের পাখিরা গাহে দিবসেরই গান।
আঁধারের পরে আসে মুগ্ধ সকাল।

ফুল ফোটে হেসে বলে ইয়া রাসুলাল্লাহ

ফুল ফোটে হেসে বলে ইয়া রাসুলাল্লাহ

ফুল ফোটে হেসে বলে ইয়া রাসুলাল্লাহ।
পাখি ওঠে গান গেয়ে বলে ইয়া রাসুলাল্লাহ।

সূর্য ওঠে আলো নিয়ে
জগতটাকে দেয় রাঙিয়ে।
রাঙা আলো উঠে বলে ইয়া রাসুলাল্লাহ।
ইয়া রাসুলাল্লাহ।

চন্দ্র হাসে গগন কোলে
তারি পাশে তারারা দোলে।
চাঁদ তারা গেয়ে উঠে ইয়া রাসুলাল্লাহ।
ইয়া রাসুলাল্লাহ।

,

এক পা দুপা করিয়া মাওলা গো

গানের লিরিক্সঃ এক পা দুপা করিয়া মাওলা গো
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী 
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠীরাজশাহী

এক পা দুপা করিয়া মাওলা গো
আমারে নিইয়া চলো তুমি,
গুনার বোঝা বইবো আর কত কাল আমি।

অন্তর দহন সদায় সদায়,
প্রাণের জ্বালা কেউ বোঝে না
ঘাটের মরা ঘাটেই রইলাম,
পাড়ের ভাঙন আর থামে না।
দয়াল মোরে পার করো গো তুমি।

এই বুঝি এই বেলা যায়রে হায় ডুবে
একটু খানি আলো জ্বালো আমার আধার ভবে ।
(মাওলাগো) তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি
(মাওলাগো) তুমি আমার জীবন খেযার মাঝি।
,

ওরা আমায় বুঝলো না মা

গানের লিরিক্সঃ ওরা আমায় বুঝলো না মা
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠীরাজশাহী

ওরা আমায় বুঝলো না মা
জীবনের দাম দিতে জানলোনা মা
তোমার কোলে জড়িয়ে গিয়ে
শেষ কথাটি বলতে দিল না ॥

তুমি তো বলেছিলে মা,
বাতিলের কাছে মাথা নোয়াবে না
শুধু এই টুকু অপরাধেতোমার খোকার বুকে
রক্ত ঝরালো মাওরা আমার বুঝলো না মা।

তুমি না বলেছিলে মা,
কোরানের পথ ছেড়ে যাসনে খোকা।
শুধু এই টুকু অপরাধেতোমার খুশির চোখে
অশ্রু ঝরালো মাওরা আমায় বুঝলোনা মা ।

আসলামও নেই মা আসগরও নেই
শফিক আর ইয়াহিয়াসাব্বির ও নেই মা
মালেকও নেই মাজাব্বারও নেই
কাসেম আর রশিদ ইকবালও নেই মা
প্রাণের মায়া ভুলেতাঁরাও তোমাকে ফেলে
খোদার প্রিয় হতে চলে গেছে মা আলবিদা মা আলবিদা ।
,

ছেড়ে দাও অন্যায় অনাচার

গানের লিরিক্সঃ ছেড়ে দাও অন্যায় অনাচার
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠীরাজশাহী


ছেড়ে দাও অন্যায় অনাচার
ভুলে যাও জীবনের যত ভুল
ফিরে এসো সত্যের নতুন পথে
কোরানের পথ শুধু নির্ভুল ॥

মানুষে মানুষে কেন বিভেদ আছি
কেউ বা মুনাফিক কেউ বা গাজি।
কেউ গেছে শহীদের বেশে পরপার
কেউ আজও খোঁজে ফেরে নরকের দ্বার।

ছাড়লে খোদার পথ হবেই পতন
লগ্ন ফুরাবে ভুল হবে না শোধন।
দু'চোখে আসবে ছেয়ে যখনি আঁধার
মনে হবে ফিরে চলি যে পথ খোদার।
,

কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়

কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠীরাজশাহী


কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়
তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমেই ডুবে মরেছে।

ইব্রাহিমকে হাত-পা বেঁধে,
নমরুদ মনের জ্বালা মেটাতে
ছিটকে দিল অনল ও কুপে।
তুমি সেই অনলে ফুল ফোটাইলে নিখুঁত কলাকৌশলে।

ইসমাইলের গলা খানি,
দুই ভাগ হবে ভেবে স্বামী
অবলারে করলা কুরবানী।
তুমি মরিয়ামকে মা বানাইলে নিখুঁত কলাকৌশলে।

কিযে ভেবে নদীর মাছে,
ঠায় দিলো ইউনুসকে পেটে
রাখে আল্লাহ মারে বলো কে।
তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুঁত কলাকৌশলে ।

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে

 বাংলা গানের লিরিক্সঃ বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে 

গীতিকারঃ শেখ নজরুল
সুরকারঃ ওবায়দুল্লাহ তারেক

বাবা তুমি কেমন আছো জানতে ইচ্ছে করে
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
বাবা গো ও ও ও বাবা
বাবা গো ও ও ও বাবা।।

কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম
ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে।।

তোমার মত আপন কেহ পাই না তো আজ খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে আশ্রুতে যাই ভিজে
সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে।।


শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

বাংলা গানের লিরিক্সঃ এত শহীদ রক্ত ঢালে

গানের লিরিক্সঃ এত শহীদ রক্ত ঢালে

মতিউর রহমান মল্লিক

এত শহীদ রক্ত ঢালে
তবু কেন তোমার বিবেক কথা বলে না?এত চোখের অশ্রু ঝরে
তবু কেন তোমার পাষাণ হৃদয় গলে না?
এত জুলুম চতুর্দিকে
থাবা ফেলে প্রতিদিন
মজলুমানের লগ্ন ফুরায়
শোক বিহবল স্বপ্নহীন
এই আশায় কালবেলাতে
তবু কেন তোমার ঈমান
দ্বিগুন জ্বলে না?
কোন ভয়ানক ঘুমের ঘোরে
তোমার সময় কাটছে আজ
অথচ হায় হাজার দুশমন
আঙ্গিনাতে হাটছে আজ
শান্তিপ্রিয় মানুষ যখন
স্বস্তিহারা শংকাকুল
তখনো কি দৃষ্টি তোমার
অন্ধকারে বদ্ধমুল?তখনো কি আলোর দিকে
দুঃসাহসে তোমার দীপ্ত
কদম চলে না?



কোন সাহসে চাও নেভাতে

কোন সাহসে চাও নেভাতে

মতিউর রহমান মল্লিক

কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো,চোখ রাঙ্গিয়ে যায় কি রোখা জোয়ার টলোমলো!
বৈশাখী ঝড় পাগল পারা বাধন হারা
ভ্রূক্ষেপহীন আগল ভাঙ্গা রুদ্র রাঙ্গা 
চলার ধাঁধায় বাঁধায় বাঁধায়
তারপরে সে ঝঞ্ঝা হলো 
মৃত্যুকে যে কঠিন হৃদয় করল বিজয়
অমর হবার হাতছানি পায়হাতছানি দেয় !
তারে আবার ভয় দেখাবার
সুযোগ কোথায় তুমি বলো 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা