দেশের গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেশের গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়

কথা ও সুরআব্দুল লতিফ

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়  
ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়
ওরা কথায় কথায় শিকল পড়ায় আমাদেরই হাতে পায় ঐ

কইত যাহা আমার দাদায় কইছে তাহা আমার বাবায়
এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায় ঐ

সইমু না আর সইমু না,
 অন্য কথা কইমু না
যায় যদি ভাই দিমু স্বাদের জান 
আহা যায় যদি ভাই দিমু স্বাদের জান
এই জানের বদল রাখমু রে ভাই বাপ দাদার জবানের দাম

যে শুইনাছে আমার দেশের গাও গেরামের গান
নানান রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ। 
যপ-কীর্তনভাসান-জারি
গাজীর গীত আর কবি সারি  
আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়। 

ছোটদের বড়দের সকলের

গানের লিরিক্সঃ ছোটদের বড়দের সকলের

শিল্পীঃ রথীন্দ্রনাথ রায়

ছোটদের বড়দের সকলের 
গরিবের নিঃস্বের ফকিরের
আমার  দেশ সব মানুষেরসব মানুষের।। ঐ 

নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে
 হিন্দুমুসলিমবৌদ্ধখ্রিস্টান
দেশমাতা এক সকলের।। ঐ

লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে
 মসজিদমন্দিরগীর্জার আবাহনে 
বাণী শুনি একই সুরের
চাষাদের মজুরের ফকিরের  ফকিরের নিঃস্বের গরিবের।। ঐ

রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম

গানের লিরিক্সঃ রক্ত দিয়ে নাম লিখেছি  বাংলাদেশের নাম

কথাআবুল কাশেম সন্দীপ  সুরসুজেয় শ্যাম


রক্ত দিয়ে নাম লিখেছি  বাংলাদেশের নাম
মুক্তি ছাড়া তুচ্ছ মোদের  এইজীবনের দাম।।  ঐ

সংকটে আর সংঘাতে, আমরা চলি সব একসাথে  
জীবন মরণ করে সব  লড়ছি অবিরাম।।

রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব 
রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব

ঘরে ঘরে আজ দূর্গ গড়েছি বাংলার সন্তান,সইবনা মোরাসইবনা আর জীবনের অপমান।।  ঐ

জীবন জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে
মুক্ত স্বাধীন জীবন গড়া মোদের মনস্কাম ঐ

প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা

গানের লিরিক্সঃ প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা

কথা ও সূরঃ কাজী নজরুল ইসলাম


প্রজাপতি প্রজাপতি প্রজাপতি প্রজাপতি 
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।। ঐ 
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
 মোর বন্ধু হয়ে সেই মধু দাও (২বার
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।। ঐ 
মোর মন যেতে চায় না পাঠশালাতে 
প্রজাপতিতুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে (২বার
তুমি হাইয়ায় নেচে নেচে যাও
আর তোমার মত মোরে আনন্দ দাও (২বার
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।। ঐ

মাঝি নাও ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে

গানের লিরিক্সঃ মাঝি নাও ছাইরা দে  ও  মাঝি পাল উড়াইয়া দে

কথাঃ প্রয়াত এস এম হেদায়েত 
সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

মাঝি নাও ছাইরা দে  
মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান।। 
 
একদিন তোর নাও মাঝি  ভাসবে
 না রে নীল নদীতে রে
সেদিন তোর গান মাঝি  শুনবে
না কেউ গাইবে না বলে- মাঝি রে কলের নৌকা কাইরা নিবে সুর।। ঐ 

যন্ত্রের নাও ধোঁয়া ছাইরা আঁধার
করল নীল আকাশটারে,
 মাঝি রে- সেদিন তোর নাও মাঝি শূণ্য
হয়ে থাকবে রে পরে- মাঝি রে-  ও চল রে মাঝি যাইরে বহু দূর।। ঐ

সালাম সালাম হাজার সালাম

সালাম সালাম হাজার সালাম

গীতিকারঃ ফজল--খোদা সুরকার ও শিল্পীঃ মোহাম্মদ আবদুল জব্বার


সালাম সালাম হাজার সালাম 
সকল শহীদ স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই 
তাদের স্মৃতির চরণে।।

মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ,
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে।। ঐ

ভাইয়ের বুকের রক্তে আজি
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা,
কন্ঠে তাদের নব বারতা 
শহীদ ভাইয়ের স্মরণে।। ঐ

বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি 
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি
শহীদ স্মৃতি বরণে।। ঐ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা