শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

টিক টিক টিক টিক যে ঘড়িটা

গানের লিরিক্সঃ টিক টিক টিক টিক যে ঘড়িটা

মতিউর রহমান মল্লিক

টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ।।
ঝকঝক ফকফক করে যদ্দিন ঘড়ি চেহারা
তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ দারেরা
সময় মত সময় দিলে সব খানে বিরাজে ।।
চকচক তকতক জীবন ঘড়ি করে যতদিন
দাম খাকে তার সবার কাছে বদ্ধু তত দিন
মনের মধুরি মিশিয়ে সাজায় নানান সাজে ।।
হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল অর্থ খুজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে ।
যায় যায় যায় যায় দিন চলে যায় কোরান পড়লাম না
কত নোভেল পড়লাম নাটক পড়লাম হাদিস ধরলাম না
সত্যি কারের খাটি মুমিন মুসলিম হলাম না যে ।।

তালা আল বাদরু আলাইনা

তলা আল বাদরু আলাইনা

মতিউর রহমান মল্লিক

তালা আল বাদরু আলাইনা
মিনছানিইয়া তিল বিদায়ী
অজাবাস শুক্রু আলাইনা
মাদাআ লিল্লাহিদা।।
রাতের আঁধার কেটে কেটে
আকাশে চাঁদ উঠলো ঐ
সারা জাহানের দিগবিদিকে
আলোর ধারা ছুটলো ঐ।।
পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে হাসছে ঐ
সেই আলোতে নিখিল ভূবন আকুল হয়ে ভাসছে।।
মানবতার বন্ধু তিনি
রহমাতুল্লিল আলামীন
তাইতো শুকুর আদায় করে
কুল মাখলুকাত নিশিদিন।।

এসো না আল্লাহর নামে গান গাই

গানের লিরিক্সঃ এসো না আল্লাহর নামে গান গাই

মতিউর রহমান মল্লিক

এসোনা আল্লাহর নামে গান গাই
এসোনা মন ও প্রান জুড়াই
আল্লাহু আকবর বল আল্লাহু আকবর।।
ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে
ও মধুর নামে সুখ নেমে আসে
ও নামের তুলনা হবে না হবে না
তুলনা নাই নাই নাই।।
যে নামে ইব্রাহিমের আগুন হল পানি
ডাকার মতো ডাকলে আজো
সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি।।
ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা
গলেতে পরো ও নামের মালা
ও নামের তুলনা মেলেনা মেলেনা
তুলনা নাই নাই নাই।।

হঠাৎ করে জীবন দেয়া

গানের লিরিক্সঃ হঠাৎ করে জীবন দেয়া

মতিউর রহমান মল্লিক

হঠাৎ করে জীবন দেয়া
খুবই সহজ তুমি জানো কি?কিন্তু তিলে তিলে অসহ জ্বালা সয়ে
খোদারও পথে জীবন দেয়া
নয়ত সহজ তুমি মান কি?
আবেগ সেতো হঠাৎ আগুন
একটু তাপেই জ্বলবে দিগুন
সেই আবেগে গুলির মুখে
বক্ষ পেতে দেয়া যেতেই পারে
কিন্তু বিবেক দিয়ে কঠিন শপথ নিয়ে
খোদার রঙে জীবন রাঙানো
নয়তো সহজ তুমি মান কি?

হে খোদা মোর হৃদয় হতে

গানের লিরিক্সঃ হে খোদা মোর হৃদয় হতে

মতিউর রহমান মল্লিক

হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
তুমি ছাড়া কেউ যেন আর
জায়গা না পায় লুকিয়ে থাকার
এই অন্তরে এই পরানে
তুমি কামনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
আলেয়া সব আলো তো নয়
মিথ্যা অমানিশা
খাঁটি প্রেমের তুমি আঁধার
আর সকলই বৃথা
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
যায় ভাসিয়ে
যেন আমি দহন বেদনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
দহন যাতনা  ।।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা