রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
এক শহীদের গল্পঃ বংশীবাদক থেকে ইসলামীগানের শিল্পী হওয়ার কাহিনী
মাঝপথে সবার আগে রবিউল
একটা
মানুষকে কতটা শাসন করলে তাকে শাসন করা বলবে, ঠিক তার চেয়েও বেশি শাসন একজন মানুষকে
করতাম। জীবনে যার সাথে ভালো করে যৌথ ছবিও তেমন একটা তোলা হয়নি। সেও আমাকে কখনো
বলেনি “ভাই আসেন একটা ছবি তুলি”। কেন করেনি? একথা আমার কাছের কাউকে জিজ্ঞেস করলেই
বলবে, “ও সম্ভবত আপনাকে ভয় পেত”। হ্যাঁ আমার ধারণা সম্ভবত তা-ই বলবে।
যাক
সে কথা। শুরুর কথা বলি। হেলাল। আমরা একসাথেই মাদ্রাসা ও পলিটেকনিকে পড়েছি। এরই
সাথে একই এলাকার এবং একই আন্দোলনের ছায়া তলে কাজ করেছি। একদিন আছরের নামাজের সময়
আমাদের বাড়ির পশ্চিম পাড়ার কিছু ছেলেপেলেকে সাথে করে নিয়ে আসল। এর ভেতরে লম্বা করে
একটি ছেলে। কয়েকজনের মধ্যে ও-ই একটু বেশি সুদর্শন । অর নাম রাসেল। আরেকটি
ছেলে আমার মামাতো ভাইয়ের ছেলে নাজমুল। কিছুটা ফটকা
টাইপের। মামাতো
ভাইয়ের ছেলে হলেও, একথা সবার জানা দরকার। বাড়ির পশ্চিমপাড়াকে বলা যায় আমরা অন্ধকার
বা অবহেলিত পাড়া হিসেবেই ধরতাম। বিধায় অই পাড়ার ছেলেপেলেদের সাথে আমাদের পাড়ার
ছেলেপেলেরা চলত না। তারই ধারাবাহিকতাই আমিও চলতাম না। তাই নাজমুল সম্পর্কে ভাতিজা
হলেও বয়সে ছোট এবং পশ্চিমপাড়ার হওয়ায় তেমন একটা যোগাযোগ ছিল না। আরেকটি ছেলেকে
কেমন জানি ভারত্বপূর্ণ মনে হল। বেশি কথা বলছে না। চুপচাপ। কেউ কিছু জিজ্ঞেস করলেই
কেবল জবাব দিচ্ছে। ওর নাম রবিউল। নাজমুল যেখানে অতিরিক্ত কথা বলে বিরক্ত করছে,
সেখানেই রবিউল থামানোর চেষ্টা করছে। সেই কারণেই রবিউলকে সেদিন থেকে
আলাদা দৃষ্টিতে দেখা শুরু করি। তবে রাসেলকে আমি একটু বেশিই গুরুত্ব দিতাম। বয়সে বড়
লম্বা চওড়া আর সুদর্শন হওয়ায়। সাথে আরো কিছু ছেলেপেলে ছিল। কিন্তু বিষয়বস্তুর
বাহিরে চলে যায় বিধায় তাদের কথা বাদ দিলাম। এইকয়েকজনকে আগে থেকেও
মোটামুটি চিনতাম। কিন্তু সামনা সামনি আজকেই পরিচয় করিয়ে দিল হেলাল। আমি বেশ খুশি,
কারণ নতুন ছেলেপেলে পেলেই কাজের পরিধি বেড়ে যায়। আমাদের সঙ্গিসাথীও বাড়ে।
ওদেরকে মসজিদে নিয়ে আসার অভিপ্রায় ছিল কুরআন শিখানো। বেশ কয়েকজন জুটে
যাওয়ায় হেলাল বেশ ভালোভাবেই ওদের কুরআন শেখানো শুরু করে।
তখন পর্যন্ত আমাদের মসজিদে কোনো মক্তব ছিল না। ছিল না কুরআন শেখার
অন্যকোনো মাধ্যম। তবে আমার বড়ভাই মাওলানা আবু সাঈদ ছাত্রজীবনে বেশ কিছুদিন বড়দের
কুরআন শিখিয়েছেন। তবে তার দৈর্ঘ্য খুব কমই ছিল। তবে আমার এবং আমাদের ক্লাব মাসুর
(মানব সেবা ও উন্নয়ন) এর ঐকান্তিক প্রচেষ্টায় একটা মক্তব প্রতিষ্ঠিত করেছি ৮ বছর
হয়ে গেছে।
বলছিলাম রবিউলের কথা। কম বয়সেই এইরকম ভারত্বপূর্ণ ছেলে এরপূর্বে আমি
আর দেখিনি। ও খুব ভালো বাঁশি বাজাতে পারত। তবে আমি শুনিনি। অন্য সবাই এবং রবিউল
নিজেই বলেছে। নাজমুল আর রবিউলের ছিল গলায় গলায় ভাব। সারাদিন বাঁশের আড়ার মধ্যে
ঘুরে বেড়াতো আর এটা অটা দিয়ে বাঁশি বাজাতো। এইতো গতবছর বাড়ি ফিরে রাতে রবিউলের
সাথে রিহার্সেলের সময় কথা হচ্ছিল। ও বলল- ভাই, একদিন তো বাগবাটি মেলায় গেছিলাম।
বাঁশির দোকানে বাঁশি দেখতেছিলাম। একসময় আমি একটা বাঁশি নিয়ে বাজানো শুরু করলাম।
তখন দোকানদার আমাকে বলল, “গ্যাদা তুমি আমার এইখানে থাকো। বাঁশি দিমু নি। তুমি
খালি, এল্লা বাঁশি বাজাইবা”।
এ গল্প
একজন বংশীবাদক থেকে একজন ইসলামী গানের শিল্পী হয়ে যাওয়ার গল্প। কয়েক পৃষ্ঠার ইসলামী সাহিত্য যে মানুষকে এমনভাবে প্রভাবিত করতে পারে,
তার জ্বলন্ত প্রমাণ আন্দোলনের নেবেদিতপ্রাণ মানুষগুলো। যার সবচেয়ে পছন্দের কাজই
ছিল বাঁশি বাজানো। সেই ছেলে কিনা, বাঁশি বাজানো ছেড়ে দিয়েছে দ্বীনের কারণে। আমরা
যখন ইসলামী গানে মিউজিক দেওয়া যাবে বা যাবে না তর্কে লিপ্ত। ঠিক তখন রবিউল মাঝে
মাঝেই আমাকে বলত- “ভাই মিউজিক দিয়ে গানগুলোতে প্রাণ নেই। এগুলো শুনতে আমার ভালো
লাগে না”। তখন অনুভব করে ছিলাম। একজন প্রাক্তন মিউজিসিয়ানের
মুখ দিয়ে কী করে এই কথা বের হয়। যার সবচেয়ে প্রিয় ছিল বাঁশি!
অনেকদিন
পর বাড়ি ফিরেছি। সাবেক সহযোদ্ধা হুসাইন মুহাম্মাদ সোহাগ ভাইও বাড়ি এসেছে। দুইজনে
মিলে ঠিক করলাম ভেওয়ামারা যাবো। ভেওয়ামারা বাজারের কাছেই, ইউনিয়ন আমিরের বাড়ি।
সকাল সকাল পায়ে হেটে প্রায় ৭-৮ কিলোমিটার পথ গেলাম এবং পায়ে হেটেই ফিরে আসছিলাম।
সবুজ মাঠ। চারিদিকে কুইশাল (আঁখ) আর সোনালী ধান। মাঝে মাঝে পাটের ছোট ছোট পোকাগুলো
ছড়িয়ে ছিটিয়ে আছে দুবলা ঘাসের সাথে। এর মধ্যে দিয়ে আমরা আসছি। সোহাগ ভাইয়ের আবার
গলা ভালো। বেশ ভালোই গাইতে পারেন। হঠাত গুন গুন করে গান গাওয়া শুরু করলেন। “জেলে
ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না” আমি তো রীতিমত মুগ্ধ। আমার ভাঙ্গা গলা বরাবরই।
তবুও তার সাথে একটু গলা মেলানো চেষ্টা করলাম, যদিও হয়নি। বরং কোরাসে গানের মানহানি
হয়েছে। সেইদিন সোহাগ ভাইয়ের গান শুনে আমার মনে হয়েছিল, আমার এলাকার ছেলেপেলেরাও যদি
সোহাগ ভাইয়ের মত গান গাইতে পারত। সেই থেকেই চিন্তাটা মাথায় ঘুর ঘুর করতে ছিল। হঠাত
আবার চাকুরী ছেলে কিছুদিনের জন্যে গ্রামে চলে আসি। প্রায় ৩ মাসের মত গ্রামে ছিলাম।
তখন সিরাজগঞ্জের সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের কার্যক্রম
তেমন একটা নেই বললেই চলে। তাই ব্যতিক্রম নিয়ে কিছু করার বা ভাবার সুযোগ কোনোটাই
আমার ছিল না। কারণ আমলাতান্ত্রিক জটিলতা। আমি তো সাবেক। সেই সময় রবিউলের সাথে আমার
বেশ কিছু সময় কেটেছে। তখনই রবিউলকে পরিচালক করে প্রতিষ্ঠিত করি ব্যবধান
শিল্পীগোষ্ঠী। সময়কাল- ১৫ ডিসেম্বর ২০১৫ খ্রিষ্টাব্দ। রিহার্সেলের জায়গাছিল না।
মাঠেঘাটে প্রোগ্রাম হত। সেইসময়ের কিছু রিহার্সেলের ছবি সংযুক্ত করে দিলাম। একা
একটি মানুষ তুলে এনেছে একটি সাংস্কৃতিক সংগঠন। আমিতো এলাকায় থাকিনি। ও একাই আমার
ব্যবধানকে নিয়ে এসেছে আজকের ব্যবধান শিল্পীগোষ্ঠী।
ফোন
বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি রবিউল ফোন করেছে। রিসিভ করে স্বাভাবিকভাবেই কথা
বলছি। হঠাত খেয়াল করলাম রবিউল গম্ভীর। ও বলছে, “ভাই কয়েকদিন আগে তো সদস্যপ্রার্থী
কন্ট্রাক্ট ছিল। কিন্তু পারিবারিক কাজের জন্য যেতে পারিনি। শহর সভাপতি অনেক বকা
দিছে। আসলে আমার কিছু করার ছিল
না। এর আগের দিনেও সারাদিন শহরে ছিলাম। ওইদিনও যদি বাড়ি থেকে বের হতাম, তবে বাড়ির প্রতি জুলুম হয়ে যেত”। কিন্তু রবিউলের সাথে ওর সেক্রেটারী রবিউল মানে আরেক রবিউল সদস্য হয়ে
যায়। রবিউলকে কেউ বোকা দিল চুপ করে থাকত। কোনো জবাব দিত না।
মাঝে
মাঝেই বায়না ধরত, ভাই আমাদের ব্যবধানের কিছু গান বড় বড় সুরকারকে দিয়ে করে দেন না!
নাম জিজ্ঞেস করতেই- লিটন হাফিজ, আবুল আলা মাছুম ভাইয়ের নাম বলত। আমি বলতাম,ধৈর্য
ধর, সবার গানই দেব ইনশাল্লাহ। কিন্তু এই সবার গান দেওয়ার মত সময় রবিউল আর আমাকে
দেয় নি। মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন কবরদেশের বাড়িতে।
ব্যবধানের
কাজের পরিবর্তে আমি কিছুদিন ব্যতিক্রমের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পরি। তখন
মাঝেমাঝে বলত ভাই ব্যবধানের রেকর্ডিং করব। ব্যতিক্রম বাদ দেন। আমাদের গান নাই কিছু
নাই। সেই থেকে গান সংগ্রহ শুরু করি। গান আছে, কিন্তু সুর নেই। কী করা যায়। কাকে
দিয়ে সুর করাবো? লোক নাই। কারণ তেমন কোনো সুরকার আমার পরিচিত ছিল না। শেষে আমি
নিজেই কয়েকটা গানের কোনোরকম গাওয়া যায় এইরকম সুর করলাম। এতো তাড়াহুড়ো করে যে গানের
কাজ হয়, সেটা তখন আমাদের দেখেই হয়তো বোঝা যেতো। বগুড়ায় মাসুদ ভাইয়ের স্টুডিওতে
গিয়ে করে আনলাম কয়েকটা গান। সুর ভালো হয়নি ও সাউন্ডকোয়ালিটিও তেমন একটা ভালো হয়
নি। তাতে কী হয়েছে? তবুও আমরা করবই। এই
হচ্ছে আমাদের ইচ্ছে। এসএলআর ক্যামেরা দিয়ে পরের দিনই শুটিং। রবিউলের মেকআপ নিয়ে তো
আরেকটা ঘটনা আছে। আমি আসলে মেকআপ ভালো করে দিতে পারি না।একদিন অকে মেকআপ দিয়ে দেই।
একটু বেশিই হয়েছিল মেকআপ। এখন বাড়িতে মেকআপ দিয়েছি। শুটিং স্পটে যেতে হবে। কিন্তু
এইরকম মেকআপওয়ালা মুখ নিয়ে ওর যেতে লজ্জা হচ্ছিল। তাই একটি গামছা দিয়ে মুখ ডেকে
নিয়ে তারপর শুটিং স্পটে যায়। সেইদিন শুটিং করেছিলাম “যতবার পাপ করি ততবার ক্ষমা
চাই” কেন জানি এইগানটার প্রতি ওর ভালোবাসা একটু বেশিই ছিল।অনেকবার আমাকে বলেছে ভাই
গানটা রেকর্ড করি, রেকর্ড করি। না শেষ পর্যন্ত রেকর্ড আর করা হয় নি। মোবাইল রেকর্ড
দিয়ে গানটা করেছিলাম।
২০১৮ এর
শুরুর দিকে রবিউলকে ব্যতিক্রমের পরিচালক করা হয়। কয়েকদিন পরপরই রবিউলের সাথে
ম্যাসেঞ্জারের কথা বলতাম পরামর্শ দিতাম। ও কাজও শুরু করেছিল। ২৬মার্চ আমাদের
মসজিদে শহরের প্রোগ্রাম ছিল। সদস্য হওয়ার পর। এই প্রথম রবিউলের কোনো প্রোগ্রামে
অংশগ্রহণ ছিল। প্রোগ্রামে রবিউল সাইফুল্লাহ মানছুর ভাইয়ের একটি গান গেয়েছিল- “কী
নিয়ে দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়, শূন্য এ অধমের পুণ্যের সঞ্চয়”। আমার মা বলেছেন, সেদিন রবিউল কিছুক্ষণের জন্য আমাদের বাড়িতে গিয়েছিল।
মা বলেছিল- “এই রবিউল তোমাক তো আর দেহি না, তুমি তো তেমন একটা আইস না। কই থাকো?”
“চাচি বইলেন না, আমাক তো শহরে দায়িত্ব দিছে সেইজন্যে শহরেই তো থাকা লাগে”। মা
বলেছে- রবিউল এই কী যেন খাতা নিয়া গেলো আর আমি দূর থেকে ওর দিকে তাকিয়ে ছিলাম বেশ
কিছুক্ষণ।
মসজিদের
প্রোগ্রাম শেষ। যেতে হবে শহরে। সেইখানে স্টাডি সার্কেল হবে। দুই রবিউল একসাথে
সিএনজির সামনের দিকে দুইসাইটে বসে যাচ্ছে। সিরাজগঞ্জ পলিটেকনিক পার হয়ে ফকিরতলা
বাজার। সিএনজির সামনে হঠাত করে একটি সাইকেলচালক বালক চলে আসে। তখন সিএনজী সাইড
করার চেষ্টা করলে উলটে যায়। রবিউলের সাইট নিজে পরে। একটা দাঁড়িয়ে থাকা ভ্যানের
সাথে পর তলপেটে আঘাত লাগে। সাথে সাথেই অকে হাসপাতালে নেওয়া হয়। এলাকায় কোনো
দুর্ঘটনা ঘটলে, আমার মা প্রথমে আমাকে ফোন দেয়। সেদিনও মা সবার আগে ফোন দিয়েছে। যে
রবিউলরা এক্সিডেন্ট করেছে। খোঁজ খবর নিয়ে জানলাম। রবিউলের অবস্থা খুবই খারাপ।
অপারেশন করা লাগতে পারে। এরই মধ্যেই একদিন পার হয়ে যায়। পরের দিন রাতেই অকে ঢাকা
নিয়ে আসা হয়। আমি বিকেলবেলা রবিউলকে দেখতে যাই ঢাকা মেডিক্যালে। ইমার্জেন্সির গেটে
গিয়ে দেখি, অনেক মানুষ কান্নাকাটি করছে। একেকজনের কেউ না কেউ মারা গেছে। লাশ বের
করে দিচ্ছে। কারো লাশ আবার এম্বুলেন্সে উঠাচ্ছে। তখনই আমার মনের মধ্যে একটা খটকা
দিয়েছে। এইখান দিয়ে যারা ডোকে তারা আর জীবিত বের হয় না। গিয়ে দেখি অপারেশন শেষ।
এখন বের করে দেবে। পকেট থেকে দুইশ না তিনশ টাকা বকশিশ দিয়ে রবিউলকে অপারেশন
থিয়েটার থেকে বের করলাম। কিন্তু রবিউলের চেহারা দেখেই মনে খারাপ হয়ে গেল। কেন যেন
মনে হল ওর অবস্থা ভালো না। আমার আগেই রাসেল এসেছে। রাসেলকে চলে যাওয়ার সময়
বলেছিলাম। যেকোনো অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। যে কোনো কিছুই ঘটতে
পারে। প্রথমে রবিউলকে নেওয়া হল আইআইসিইউতে পর্যবেক্ষণের জন্য। ওখান থেকে বের হয়ে
ডাক্তারের খোঁজ করতে লাগলাম। ডাক্তার বলল- কন্ডিশন কী সেটাতো দেখতেই পাচ্ছেন।
তারপরও আমি জোর করলে বললেন- “লিভারে সমস্যা হয়েছিল। সারা পেটে পায়াখানা দিয়ে মেখে
গেছে। ইনফেকশন হয়েছে। বলেন এটা কী পরিস্কার করা যায়? বাঁচার সম্ভাবনা না-ই বললে
চলে। এখন দোয়া করেন”।
মন আরো
খারাপ হয়ে গেল। সন্ধ্যার পর রবিউলের অবস্থা আরো খারাপ দেখে অকে আইসিইউতে
স্থানান্তর করা হল। হাফিজ ভাই আর আতিক ভাই ছিলেন ক্লান্তহীন। সারাক্ষণ দৌড়াদৌড়ি।
এখান থেকে অখানে। রক্তের কোনো সম্পর্কের ভাই নয়। একমাত্র সম্পর্ক দ্বীন। আপন
ভাইয়ের চেয়েও যেন অনেক কিছু। তাদের দৌড়াদৌড়ি এটাই মনে করিয়ে দেয়। এবার বাসায় ফিরতে
হবে। সকাল হলেই অফিস আছে। রিক্সায় করে গুলিস্থান ফিরছিলাম। ফেরার পথে সবাই কে ফোন
দিচ্ছিলাম, মালেক ভাই, বাবু ভাই, মা, আনান আরো অনেকের কাছেই। শুধু বলছিলাম। রবিউলের অবস্থা ভালো না একটু দোয়া করেন ভাই, মা
একটু দোয়া কর। না, কেউ যেন বিশ্বাস করছে না যে, রবিউলের অবস্থা আসলেই খারাপ। করলেও
মুখে মুখে। কিন্তু আমার যে মনে হয়েছে, রবিউল আর বেশিক্ষণ বাজবে না।
পরের
দিন ২৯ মার্চ। ভোরবেলায় ডিউটি নিয়েছি। যেন দুপুরের মধ্যেই রবিউলের অইখানে যেতে
পারি। ডিউটি শেষ করে ছুটলাম রবিউলের অইখানে। ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমার মনে হয়েছে,
রবিউল বাঁচবে না। হয়তো আজকেই বাড়ি যেতে হবে। তিনটার একটু আগে হাসপাতালে গেলাম।
দেখি হাফিজ ভাই ঘুমাচ্ছেন। সারারাত তো এখানে অখানে দৌড়াদৌড়ি করেছেন। তাই হয়তো এই
তিনটার দিকে ঘুমাচ্ছেন। রবিউলের মা এই
মাত্র আইসিইউত থেকে বের হলেন। এসে বলতেছেন। গ্যাদার বুক জানে কেমন খুব তাড়াতাড়ি
ধরফর করতেছে। আমি বললাম, চাচি এ কিছু না। হয়তো সুস্থ হচ্ছে। এর দশ মিনিট পরেই আবার
ডাক পড়ল। আমি ছুটে গেলাম। ডাক্তারের সাথে কথা না বলে, রবিউলের পাশে গিয়ে দাঁড়ালাম।
পালস নেই। অসিলস্কপ কোনো সিগন্যাল দিচ্ছে না আর। ডাক্তার কোথায় জানতে চাইলেই নার্স
একজনকে দেখিয়ে দিলেন।
ডাক্তার
বলছেন- “আমরা তো আগেই বলেছি, রুগীর অবস্থা ভালো না। এখন সর্বশেষ আমরা একটা চেকাপ করে দিয়ে দিচ্ছে, আপনারা নিয়ে যান”।
বেড়িয়ে
এলাম আইসিইউতে। এখন কাকে কী বলব ভেবে পাচ্ছিলাম না। ওর মা জিজ্ঞেস করতেই বললাম, না
চাচি এমনই ডাকছিল। হাফিজ ভাইকে ঘুম থেকে ডেকে তুললাম। ওর মা ভায়ের থেকে একটু দূরে
নেওয়ার জন্য সিঁড়ির দিকে নিয়ে গেলাম। অবস্থা দেখে এখন কী সিদ্ধান্ত নেবো মাথায়
আসছিল না। ওর মাকে কী বলে নিয়ে যাব। একবার ভাবলাম ওর মাকে আগেই পাঠিয়ে দেই। পরে
সেটাতে আর সায় আসল না। রবিউলের দেহাবশেষের ছাড়পত্র নিতে ৯-১০টা বেজে গেল। সবচে’
বেশি খারাপ লেগেছে মর্গে থেকে ওর লাশ বুঝে নিতে। সেখানে কর্তব্যরত এককর্মী লাশ
বুঝে নিতেও বকশিশ চাইছিল। ওর কথা শুনে মুখের দিকে তাকিয়ে একশটাকা বের করে দিলাম।
কিছু আর বলার ভাষা ছিল না। এমন দেশে আমরা বাস করি, যেতে মর্গে থেকে ভাইয়ের লাশ
বুঝে নিতেও বকশিশ দিতে হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিরাজগঞ্জের এক পুলিশ অফিসারের
সহযোগিতায় এরপরও বলা যায় খুব দ্রুতই হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে করে সিরাজগঞ্জের
পথ ধরলাম।
ফজরের
ঠিক শেষ ওয়াক্তে ছোনগাছা মাদ্রাসায় এ্যাম্বুলেন্স থামল। দৌড়ে অজু করে নামাজের জন্য
গেলাম। দেখলাম আনানসহ কারাকারা যেন নামাজ শেষ করছে। আমি গিয়ে ফরজ নামাজ পড়লাম। এতক্ষণ
পর্যন্ত আমিই শক্ত থাকার চেষ্টা করেছি। কিন্তু নামাজে দাঁড়িয়ে কেন যেন আর পারছি
না। চোখ দিয়ে একাই পানি পড়ছে। অনেক চেষ্টা করেও থামাতে পারছি না। সবাই লাশ নিয়ে
রবিউলদের বাড়ি চলে গেছে। আমি একাএকা আসছি। বাড়ির সামনে গিয়ে আর যেন পারছি না।
অনেকক্ষণ বাড়ির সামনের পালানের অখানে দাঁড়িয়ে ছিলাম। রাস্তা দিয়ে কেউ গেলে তখন
স্বাভাবিক হওয়ার চেষ্টা করতাম।
সকাল
দশটায় জানাজা নামাজ। সারা জেলা থেকে লোক এসেছে। সবাই কাঁদছে। আমার এলাকাবাসী হয়ত
ইতিপূর্বে এমন দৃশ্য কখনো দেখে নি। এতোগুলো মানুষ। এই ছোট একটা ছেলের জানাজায়?
ইসলাম মানুষের কী সম্মান দিয়েছে। দ্বীনি আন্দোলনের আখেরাতের পাওয়া তো রয়েছে-ই
দুনিয়াতেও রয়েছে তাদের জন্য সম্মান এবং মর্যাদা। রবিউলের জানাজায় এত মানুষের ঢল
এটাই প্রমাণ করে। যদিও দুনিয়ার সম্মানের জন্য এই আন্দোলন নয়। যেই রবিউলকে কেউ
চিন্ত না। জানত না। আর সেই রবিউলের জন্য সোহেল ভাইয়েরা কান্না করছে!
এর
একদিন পর, আমার বাল্যবন্ধু আবদুর রহিমের বাবার সাথে দেখা। উনি বললেন, আমার চোখ
দিয়ে কখনোই তেমন পানি আসে নি। আর এই রবিউল ছেলেটা মারা গেলো। ওর জানাজায় আমার চোখ
দিয়ে পানি পড়েছে। অতচ আব্বা মা মারা গেছে আমার চোখ দিয়ে পানি পড়ে নি। এই রবিউলকে
আমি তো তেমন একটা চিনিও না। আর আমার চোখে ওর জন্য পানি পরে। অবশ্যই রবিউল ভালো ছিল
আর আল্লাহ ওকে ভালো রাখবেন।
রবিউলকে হারানোই এখন পর্যন্ত জীবনের সবচেয়ে
বেদনাবিদুর ঘটনা। যা আচমকা আমাদের উপর আপতিত হয়েছিল। শহীদি গান রবিউলের খুব
পছন্দনীয় ছিল। আল্লাহ হয়ত, ওর এই চাওয়াকেই ভালোবেসে নিয়ে গেছেন। আমার”। মাঝ পথে থেমে গিয়ে সবার আগে জান্নাতের পথে
রবিউল। আল্লাহর কাছে দোয়া করি, শহীদি মর্যাদা প্রাপ্য হোক রবিউলের। জান্নাতে আবার
আমরা যেন একসাথে থাকতে পারি। আবার জান্নাতের কোন এক বাগিচায় কোনো এক মুহুর্তে বসবে
গানের আসর। “ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার"।
খুচরা কথা
অতঃপর, মগজ ধোলাই
রাজদরবারে
সবাই উপস্থিত। শিক্ষামন্ত্রি, সেনাপতি, সভাকবি শুধু নেই বিজ্ঞানী। হিরোকরাজা
ক্ষেপে গেলেন। “বিজ্ঞানী কই? দেখি না যে তারে”। “মহারাজ তিনি
গবেষণাগারে” ধমক দেন মহারাজা। ডেকে আনো তারে। পত্রপাঠ চলে আসা চাই, নইলে ক্ষমা
নাই। বিজ্ঞানী আসলেন, রাজাকে একটি কাগজের ফুল দিয়ে বলছেন দেখুন কী সুবাস। রাজা
দেখলেন সত্যিই সুবাসিত ফুল। বিজ্ঞানী হেসে বলেন, মহারাজ কাগজের ফুল হলেও চমৎকার
ঘ্রাণ, এই ফুল ঝরে না, মরে না, পোকা পড়ে না। রাজা ক্ষেপে বলেন, “এতদিনের এত সহস্র
হিরের এই তোমার ফল?” বিজ্ঞানী বলেন, “না মহারাজ এটা নগণ্য। বানিয়েছি
মস্তিষ্কপ্রক্ষালন যন্ত্র”। রাজার বুঝতে দেরি হয়। আমতা আমতা করে বলেন
“মগজ ধোলাই?” “ঠিক তাই”। “হেয়ালী কর না তো খুলি বলো”।
বিজ্ঞানী
বলেন,
“ইহা এমন
কল, যাতে রাজকার্য হয়ে যায় জল।
এর
সাহায্যে, রাজভক্তি প্রকাশে নারাজ যে
তাকে
বানানো যাবে একনিষ্ঠ রাজ ভক্ত”।
মহারাজা
খুশি হয়ে-
“বলো
কী?”, “নইলে আর এতোদিনে হলো কী?”
“এটা
কাজ করে কীভাবে?” “এইযন্ত্র, মস্তিষ্কে রোপন করে মন্ত্র”
“কীসের
মন্ত্র?” “যারে যা শিখাতে যান অভিলাষ”
“সাব্বাস,
এই মন্ত্র কাজ করে কতক্ষণ”, “আমরণ, বিরুদ্ধ যত মন্ত্র আছে সব ধুয়ে মাথা পরিস্কার”।
খুব
চমৎকারভাবে সত্যজিৎ রায় রম্য সিনেমাটি বানিয়েছেন। এখনকার শাসনকর্তাদের চরিত্র,
এতদিন আগেই কীভাবে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, আমার বুঝে আসে না।
হিরোক
রাজার দেশে সিনেমার মত মস্তিষ্কপ্রক্ষালক যন্ত্র আসলেই বানানো সম্ভব কিনা আমার
জানা নেই। তবে ইদানিংকালে আমাকে যে গালিটি বেশি শুনতে হয়েছে সেটা হচ্ছে “ব্রেইন
অয়াশ”। বন্ধু
বলে- অয়াশ করা ব্রেইন, প্রিন্সিপাল ধুলাভাই বলেন- তোর ব্রেইন অয়াশ করা। কিন্তু আমি
বুঝি না, প্রতিদিন গোসলে তো সবাই মাথা ভেজায়। তাইলে শুধু শুধু আমার মাথা অয়াশ করার
কথা বলে কেন?
আমি অবাক
হই, মানুষ কীভাবে আরেকজনকে অয়াশ করা ব্রেইনের মানুষ বলে?
আপনি
অমুক দল করেন, জগণ্য চরিত্রের নিম্নরুচির দল! তাও কেউ কিছু বলবে না।
আপনি
তমুক দল করেন, সমস্যা নাই, কেউ বলবে না আপনার ব্রেইন কেউ অয়াশ করেছে।
কিন্তু......... আপনি যদি কুরআন ভালোবেসে কোনো কুরআনপ্রেমীদের সাথে শরিক হন, তবে সেরেছে! ব্রেইন অয়াশ থেকে শুরু করে গুষ্টি উদ্ধার করে ছাড়বে। যারা আমাকে এইরকম ব্রেইন ওয়াশের কথা বলে, আমি কেনো জানি তাদের কথার কোনো জবাব দিতে পারি না বা জবাবে কিছুই বলি না।
কারো
মাথা হিমু, শরৎ পড়ে ধুইলে আধুনিক আধুনিক লাগে। বাহবা দেয় সবাই।
আর কেউ
কুরআন পড়ে দ্বীনের পথে সঠিকভাবে ঈমানের সহিত চললে, মানুষ বলবে কে বা কারা বা কোনো
দল তার ব্রেইন ওয়াশ করেছে।
নেতার
আনুগত্য, গুণাবলি ইত্যাদি কুরআনে সুস্পষ্টভাবেই বর্ণনা আছে। সেগুলো মানো? তো মরেছো
মগজ ধোলাই বা ব্রেইন ওয়াশের গালি থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না।
প্রেম-ভালোবাসার
কবিতা লেখো, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামিক কবিতা লেখো তো মরেছো?
কিন্তু
যে যা বলুক ভাই, আমি আমার পথেই যাই।
“উহারা
চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই
নিত্য
মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই”।
যারা
এইরকম ব্রেইন ওয়াশ ব্রেইন ওয়াশ চিল্লান, তাদের বলি, আসুন আল্লাহর দেখানো পথে চলি।
আপনার ব্রেইন যদি সত্যিই ওয়াশ হয়ে থাকে তাহলে আসুন পুনরায় কুরআন দিয়ে ব্রেইনটা
ধুয়ে সাফ করে নেই। কুরআনই হোক মগজ ধোলাইয়ের উৎস।
আবদুল হাকিম
সিরাজগঞ্জ
ইতিহাসের ইতিকথা, ইসলামী আন্দোলন দেশে দেশে
ইতিহাসের এপিট ওপিট
ইংরেজ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদান
বেশি
দূরে নয়, এইতো ১৯২১ শতকের কথা, আসফ আলী তখন মৃত্যু শয্যায়। নরম গলায় বলছেন, আমার
আর লড়াই করা হলো না। আমি চললাম আল্লাহর ডাকে। তবে ইংরেজের সঙ্গে লড়াই করার জন্য
আমার ছেলে আসাফ আলীকে রেখে গেলাম। তার সঙ্গেও দেখা হলো না, কারণ সে এখন জেলখানায়।
জেল থেকে বেড়িয়ে সে মৃত্যু পর্যন্ত লড়াই করবে।
ফাঁসির মঞ্চে যুবক কোরআন হাতে নিয়ে হেসে হেসে কোরআনের অংশবিশেষ আবৃত্তি করছে। একটু পরেই তার ফাঁসি, সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। ভীত নয় সে। অবশেষে বীরের মত প্রাণ দিল। ফাঁসির পর যে কারণে তার ওজন বেড়ে গেইয়ছিল। তার নাম আসফাকুল্লাহ। যে আসফাকুল্লাহ ইংরেজ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছিল।
এইরকম
অনেক আসফ আলী আর আসফাকুল্লাহর ইতিহাসে ঠাই হয় নি। আমরা চিনি ক্ষুদিরাম,
প্রফুল্লচাকী, ভগত সিং আর রামপ্রসাদকে। তাদেরকেই চিনি না যারা ইংরেজ বিরোধী
আন্দোলনে সামনের কাতারে ছিল। ১৯১৭ সালে রামচন্দ্র ভরদ্বাজকে গুলি বিদ্রোহী বলে
গুলি করে হত্যা করা হয়। আমরা রামচন্দ্রকে চিনি। কিন্তু রামচন্দ্র যে আন্দোলনের
শরিক হয়ে নিহত হয়েছে, সেই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন, সে আব্দুর রহিম,
আল্লাহ বখশ ও গোলাম রব্বানীকে চিনি না।
সেই
গোলাম জিলানীর কথা বলি। ২৭ বছরের টকবগে যুবক। গান্ধীর একান্ত ভক্ত। বি.এ পাশ করে
শুধু রাজনীতিই করেছেন। ১৯৩২ পর্যন্ত আন্দোলন চালিয়ে শেষে অমানসিক অত্যাচারে অসুস্থ
হয়ে পড়েন। এর উপর নিউমোনিয়ায় আক্রান্ত হন। এরপর ইংরেজ সরকার পক্ষ থেকে মুচলেকা
দিয়ে মুক্তির কথা জানানো হয়। শর্ত হলো, “আমার অন্যায় হয়েছে এবং ইংরেজদের বিরুদ্ধে
আমি আর আন্দোলন করব না”। তার পিতাকে জিজ্ঞেস করলে বীরপুত্রে বীর পিতা মুচলেকা দিয়ে
ছেলের মুক্তি নিতে অস্বীকৃতি জানায়। পুত্রও মন্তব্য করলেন, “মুচলেকা দিয়ে মুক্তি
চাই না, কাঁদুক দেশ, স্ত্রী-পুত্র-স্বজন; তবু আমি মুক্তিযোদ্ধা”। বীর জেলানী জেলেই
শহিদ হলেন। এই ঘটনাও ইতিহাসে ঠাই পায়
নি। আমরা গোলাম জেলানীকে চিনি না।
চলতি
ইতিহাসে গান্ধী, নেহেরু, সুভাষ বসু, চিত্তরঞ্জন, প্যাটেলদের নাম আছে। কিন্তু
উবায়দুল্লাহ, মাহমুদুল হাসান, মহম্মদ আলি, সাব্বির আহমদের মত বিশিষ্ট নামগুলো বাদ
দেয়া হয়েছে সুপরিকল্পিতভাবে। শুধু মাত্র আবুল কালাম আজাদের নামটাই পাওয়া যায়। তার
নাম রেখে দিয়ে যেন দাঁয় এড়ানোর চেষ্টা করা হয়েছে।
ইংরেজ
বিরোধী আন্দোলনে মুসলমানরাই ছিল অগ্রসেনা। হতাহতের সংখ্যাও মুসলমানদের বেশি।
তারপরেও ইতিহাসে তাঁদের ঠাই হয় নি। পাঠ্যপুস্তকে তাঁদের নাম পাওয়া যায় না।
পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন আসন্ন। মুসলিম যুবকদের ইসলামী আন্দোলন, আজাদী আন্দোলন
সম্পর্কে জানতে হবে। তবেই না আগামী দিনের জন্য নতুন ইতিহাস গড়ার মানসিকতা মনের
মধ্যে লালিত হবে।
আবদুল হাকিম
সিরাজগঞ্জ
০২.০২.২০১৯
ইতিহাসের ইতিকথা
দাওয়াতে তাবলীগের একাল সেকাল
বেলজিয়াম
সরকার এক মুসলিম নেতাকে মৃত্যুদণ্ড দিলো। মৃত্যুদণ্ড দেওয়ার আগে এক পাদ্রীকে
পাঠানো হল তাকে সংশোধনের জন্য। যেন পাদ্রী তাকে বুঝিয়ে খ্রিস্ট ধর্মের দীক্ষা দিতে
পারে। কিন্তু ঘটনা ঘটে গেলো উল্টো। মৃত্যুর আগে সেই মুসলিম নেতা পাদ্রীকেই ইসলাম গ্রহণ
করিয়ে যান। এক মুসলিমের মৃত্যুর আগে আরেকজন মুসলিম তৈরী করে গেলেন।
খৃষ্টানদের
সাথে যুদ্ধারত অবস্থায় এক মুজাহিদ গ্রেফতার হন। অন্তরিন অবস্থায় তাকে হাত পা বেঁধে
ডানিয়ুব নদের মধ্যবর্তী উপত্যকায় পাঠানো হয়। সেখানে তার ঈমানের আলোকচ্ছটা এমনভাবে
ছড়িয়ে পড়ে যে অল্পদিনের মধ্যেই সেখানকার ১২ হাজার লোক ইসলামে দীক্ষা গ্রহণ করে। এই
মুজাহিদের একক প্রচেষ্টায় পূর্ব ইউরোপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে।
উনিশ
শতকের শুরুর দিকে টিনাভেলি নামক অঞ্চলে এক শিক্ষাপ্রদ ঘটনা ঘটে। সেখানে সানার নামক
এক সম্প্রদায় বাস করত। তৎকালে এই সম্প্রদায়কে নিচু শ্রেণীর মনে করা হত। এরা
নিজেদের প্রতিভা ও যোগ্যতার বলে যথেষ্ট বিত্তশালী হয়ে ওঠে এবং শিক্ষা ও
আচার-অনুষ্ঠানে হিন্দুদের থেকেও উচ্চমর্যাদার অধিকারী হয়। কিনুত তা সত্ত্বেও
হিন্দুরা তাদের অবজ্ঞা করতেই থাকে। এতে হিন্দু ধর্মের প্রতি সানার সম্প্রদায়ের বিরূপ
ধারণার সৃষ্টি হয়। একদিন কতিপয় সানারের মন্দিরে প্রবেশ নিয়ে হিন্দুরা তাদের প্রচুর
পরিমাণে প্রহার করে। এতে গোটা সানার সম্প্রদায় ইসলাম গ্রহণ করে। প্রায় ৬শ সানার
সেদিন ইসলাম গ্রহণ করে। আশেপাশের সানাররাও যখন এ খবর শুনতে পেলো তখন তারাও ইসলাম
গ্রহণ করে।
উনিশ
শতকের এক যুগ পরে সীমান্তের মুজাহিদিনদের সাথে সম্পর্ক রাখার কারণে তাকে আন্দামানে
নির্বাসিত করা হয়। সেখানি গিয়ে তিনি বহু সংখ্যক কয়েদীকে মুসলিম বানিয়ে নেন। তিনি
হলেন, মাওলানা জাফর থানেশ্বরী রহ.।
সাইয়েদ
মুজাদ্দিদ সরহিন্দী রহ. সম্রাট জাহাঙ্গীরের কারাগারে দুইবছর কাটিয়েছেন। এর মধ্যে
তিনি পুরো সময়টাই ইসলাম প্রচারের কাজে ব্যবহার করেছেন।
তাতাররা
(জেঙ্গিস বাহিনী) যখন বাগদাদে গণহত্যা চালাচ্ছিল, ঠিক তখনই অন্যদিকে মুসলিম নারীরা
তাতারদের ইসলামে দীক্ষা দিচ্ছিলেন। যে অঞ্চল তাতার বাহিনী দখল করত, সে অঞ্চলের পুরুষ
শিশুদের হত্যা এবং নারীদেরকে ধরে নিয়ে যেত। এমনই একদল মহিলাকে দাসী বানিয়ে ধরে
নিয়ে যায় গাজান শাহের বাহিনী। ঘটনাক্রমে গাজান
শাহের ভাই অল জাতিভ খান এক মুসলিম নারীকে বিয়ে করেন। পরে তার স্ত্রীই তাকে মুসলিম
বানিয়েছিলেন। চুগতাই বংশ মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ছিল। কিন্তু হালাকু খানের
মুসলিম স্ত্রীই এই বংশের মধ্যে ইসলামী জ্ঞানের বিস্তার ঘটান। পরবর্তীতে বারকে খান
ইসলাম গ্রহণ করলে চেঙ্গিস বংশে ইসলাম বিস্তারের বিপ্লবিক পরিবর্তন হয়।
৫ম শতকে
লাহোরে এক সাধকের আগমণ ঘটে। তিনি প্রতিদিন পাঞ্জাব শহরে ওয়াজ করতেন। হাজার হাজার
মানুষ তার ওয়াজ শুনতে আসতেন। কথিত আছে যে ব্যক্তি একবার তার মূল্যবান ওয়াজ শুনতেন
তিনি ইসলাম গ্রহণ না করে পারতেন না। সেই সাধক হচ্ছেন পাঞ্জাবে সর্বপ্রথম ইসলাম
প্রচারক সাইয়েদ ইসমাঈল বুখারী।
ইউরোপীয়
পর্যটকের ভাষ্যঃ “নাইজেরিয়া নদীর কিনার দিয়ে যখন আমি মধ্য-আফ্রিকার দিকে রওনা
হলাম, তখন প্রথম দু’শো মাইল পর্যন্ত আফ্রিকার উপজাতীগুলোর অসভ্যতা , বর্বরতা আর
নরখাদকতা সম্পর্কে আমার যে ধারণা ছিল তা বদলানোর কোনো প্রয়োজন বোধ করিনি। কিন্তু
আমি যখন মধ্য সুদানের নিকট পৌঁছুলাম, তখন উপজাতীয় গোত্রগুলোর জীবনে আমি প্রগতির
নিদর্শনাবলী দেখতে পেলাম। যা দেখে আমার ধারণা পালটে যেতে লাগলো। আমি দেখলাম,
সেখানে মানুষ খাওয়ার প্রবণতা নেই, মূর্তিপূজারও অস্তিত্ব নেই। মদখোরী নেশাখোরীও
বিলুপ্ত প্রায়। সকল গোত্রের লোকেরা কাপড় পরে। কাপড়-চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে
এবং আচার আচারণে ভদ্রতা লক্ষ্য করলাম। দেখে মনে হচ্ছে তাদের নৈতিক মান তাদের
অন্যান্য গোত্র থেকে অনেক উচ্চমানের। তাদের সবকিছুই প্রগতিশীল। নিগ্রো প্রকৃতি যেন
কোনো উন্নততর প্রকৃতিতে রূপান্তরিত হচ্ছে আর এসবই হচ্ছে ইসলামের কল্যাণে। “লোকোজা”
নামক জায়গাটা অতিক্রম করার পর আমি মূল ইসলামী প্রচার কেন্দ্রে গিয়ে পৌঁছুলাম এবং
সেখানে এক অতি উচ্চাঙ্গের শৃংখলাবদ্ধ প্রশাসন সক্রিয় দেখলাম। চারদিকের লোক বসতিতে সর্বত্র সভ্যতার নিদর্শন
পরিস্ফুটিত। ব্যবসা বানিজ্য, শিল্প ও কারিগরির ব্যাপক প্রচলন ঘটেছে এবং আমার মনে
হচ্ছিল, আমি যেন একটি সুসভ্য দেশে এসে উপস্থিত হয়েছি”।
এই
বর্জটকের বক্তব্যে এটাই প্রতীয়মান হয় যে, আফ্রিকার অসভ্য নিগ্রো জাতীকে মুসলিমরাই
সুসভ্য করেছে। আলো দেখিয়েছে। আর এই আলোকিত পথ থেকে মুসলিমরা আজ নিজেরাই জ্ঞানহীন,
বিচ্যুত।
তখন বনী
উমাইয়ার শাসনামল। চীনের ক্ষমতায় সোয়ানসোং। জৈনক ষড়যন্ত্রকারী তাকে সিংহাসনচ্যুত
করে। তার পুত্র খলিফা মানসুরের কাছে পত্র প্রেরণ করে সাহায্যের আবেদন করে। মানসুর চার
হাজার সৈন্য প্রেরণ করেন সহায়তার জন্য। তাদের সহযোগিতায় সোয়ানসোং আবার সিংহাসন
ফিরে পায়। তারপর এই সৈন্যরা আর দেশে ফিরে যায় নি। চীনেই বসবাস করতে থাকে এবং ইসলাম
প্রচারের কাজে নিজেদের নিয়োজিত রাখে। তাদের প্রচেষ্টায় কয়েক শতাব্দীর মধ্যে সমগ্র
ক্যান্টেম অঞ্চল ইসলামের আলোয় আলোকিত হয়।
বিভিন্ন
দ্বীপপুঞ্জে ইসলাম প্রচারেও মুসলিমগণ ছিলেন অগ্রগামী। সুমাত্রা, জাভা, রাডান,
মালাক্কা, বোর্ণিও, সিলিবিস, ফিলিপাইন, নিউগিনিতেও ইসলাম প্রচারেও সচেষ্ট ছিলেন
মুসলিমগণ।
মালাক্কা
দ্বীপপুঞ্জ। ওয়াতো মোল্লা হোসাইন জাভা থেকে মালাক্কায় বসতিস্থাপন করেন। প্রতিদিন
সকালে সুমধুর কণ্ঠে কুরআন পড়তেন। তাঁর কুরআন তেলাওয়াত শুনে পৌত্তলিকরা মোহিত হয়ে
তাঁর কাছে ভীড় করত। আর তিনি তাদেরকে ইসলামে দীক্ষিত করে নিতেন। এমন কী ১৪৯৫ স্বয়ং রাজা ইসলাম গ্রহণ করেন। সেই সময় একেকজন মুসলিম
মানেই একেকজন দায়ী। তখন সাধারণ মুসলামানের মধ্যে ইসলাম প্রচারের এমন প্রেরণা জাগে
যে, অফিসের কর্মচারীদের থেকে শুরু করে মুদিদোকানীও একেকজন দায়ী হিসেবে কাজ করতেন। লাহোরের
আঞ্জুমানের রিপোর্ট থেকে জানা যায়, তৎকালে স্কুল-মাদ্রাসার শিক্ষক, সরকারী
কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী এমনকী উট গাড়ির গাড়োয়ানও ইসলাম প্রচারের কাজে নিজেকে
ব্যস্ত রাখতেন।
অস্রের
জোরে যেসকল জায়গা বিজিত হয়েছিল, তার অধিকাংশ দেশ থেকেই ইসলাম আজ প্রায় বিলুপ্ত।
সেক্ষেত্রে স্পেনকে এগিয়ে রাখা যায়। সেইসময়ে স্পেন ছিল জ্ঞানচর্চার
সর্বৎকৃষ্ট আবাস্থল। এখন স্পেনে ইসলামের সূর্য অস্তমিত। কিন্তু আফ্রিকাঞ্চলে
ইসলামের আলো এখনো দীপ্তমান। এ থেকেই বোঝা যায়, দ্বীনি দাওয়াত এবং প্রশিক্ষণের
মাধ্যমে মানুষের মধ্যে আলো দিলে, সেই আলো কোনক্রমেই বিলুপ্ত করা যায় না। বরং
প্রদীপের মত এক বাতি থেকে আরেক বাতিতে আলো ছড়তেই থাকে।
শতাব্দীর
পর শতাব্দী অতিক্রান্ত হয়ে, ইসলাম আজ এই পর্যায়ে উপনীত হয়েছে। মুসলিমরা হারিয়েছে
তাঁর সালতানাত। ইয়াহুদি খ্রিস্টানরাই এখন সারাবিশ্ব শাসন করছে। এর মূল কারণ তারা
তাদের রীতি অনুযায়ী দাওয়াতে তাবলীগের কাজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। জ্ঞান চর্চা
ছেড়ে দিয়েছে। সাধারণ মুসলিমরা মনে করে, কুরআন হাদিস পড়া আলেম ওলামাদের কাজ। এগুলো
বোঝা আমাদের মত সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তাই যতদূর সম্ভব প্রয়োজনে তাঁদের
(আলেমদের) থেকে একটু আকটু জেনে নিলেই হবে।
কিন্তু
কুরআন বলে ভিন্ন কথা। ইসলামী সমাজ বিনির্মানের দায়িত্ব- ব্যক্তির, দলের, সমাজ এবং
রাষ্ট্রের।
আল্লাহ
বলেন, সেই ব্যক্তিই উত্তম যিনি-
১. মানুষকে
আল্লাহর দিকে ডাকেন,
২. নেক
কাজ করেন
এবং ৩.
ঘোষণা করেন, আমি একজন মুসলিম”।
আর
এইসময়ের মুসলিমরা ১ ও ২ নং কাজতো করেই না বরঞ্চ নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয়
দিতেও যেন লজ্জাবোধ করেন। অতচ একজন মুসলিম কতবড় ভাঙ্গবান যে আল্লাহ তাকে মুসলিম হিসেবে দুনিয়ায়
পাঠিয়েছেন।
দাওয়াতে
তাবলীগ বলতে এখন অনেকেই তাবলীগ জামাতকেই বুঝে থাকে। যা গোমরাহির ফল। তারা একধরণের
মানুষের মধ্যে দ্বীনি দাওয়াতের কাজ করে থাকেন। যাতে অতিসাধারণরা নামাজ পড়া শিখছেন,
ইসলামের প্রাথমিক বিষয়াদি জানতে পারছেন। কিন্তু এটা পরিপূর্ণ কোনো দ্বীনি দাওয়াতের
প্লাটফর্ম নয়। শুধু ফজিলতের কিতাব পড়েই যদি মানুষকে ইসলামের পথে আনা যেত তাহলে
৬৬৬৬টি আয়াতের এত বড় একটি গ্রন্থ প্রেরণের কোনো প্রয়োজন মনে করতেন না আল্লাহ
রাব্বুল আলামীন। পেটগুলো লাউ আর তরমুজের সাইজ বানিয়ে দ্বীনি দাওয়াতের কাজ করা
গেলে, রাসূল সিয়াবে আবু তালেবে বন্ধি জীবনযাপনও করতেন না, তায়েফে পাঁথরের আঘাতও
খেতেন না, অহুদের ময়দানে দাঁত ভাঙতেন না। আর দ্বীনি দাওয়াতের জন্য ইসলামের
পরিপূর্ণ জ্ঞান অবশ্যই থাকতে হবে। যাতে ভুল কোনো যুক্তি বা তথ্য না পেশ করা
হয়।
বেশির
ভাগ তাবলীগ জামাতী ভাইদের দেখেছি, তাফসির পড়তে অনাগ্রহী। কেউ কেউ আবার বলে থাকেন,
সাধারণ মানুষ কুরআনের তাফসির পড়লে গোমরাহ হয়ে যাবে।
ইসলামী
আন্দোলনের ভাইয়েরা তাবলীগ জামাতকে কিছুক্ষেত্রে অবজ্ঞার চোখেই দেখে থাকেন। আমার
আলোচিত উপরের বিষয়গুলো নিয়ে। যেকারণে তাবলীগ জামাতের ভাইয়েরাও ইসলামী আন্দোলন কী
এবং কেন এটা বোঝেন না।
এই বিষয়ে
আমার মতামতঃ
১.
ইসলামী আন্দোলনের একটি ইউনিট তাবলীগ জামাতের সাথে কাজ করতে পারেন। যেখানে বড় একটি
দাওয়াতী ক্ষেত্র পাওয়া যাবে। আর নিজেদের মতামত ব্যক্ত করার সুযোগও আসবে। সাধারণ
মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারার থেকে আর কী বড় হতে পারে।
২. এতদিন
তাবলীগ জামাত এবং ইসলামী আন্দোলন বলা যায় প্রায় দুই মেরুতে। যদিও তাবলীগ জামাত
একটি সুফী ধারার আন্দোলন। তারপরেও একসাথে দ্বীনের কাজ করলে কিছু সংখ্যক মানুষ তৈরী
হয়ে যাবেন ওখানেও। এতদিন যেখানে প্রায় শূন্যের কোটায়। দ্বীনি আন্দোলন যদি তাদেরকে না বুঝানো হয়, তাহলে
তারা তো ভুল বুঝবেনই।
আমরা
যেন মুনাফিকী নীতি অবলম্বন করেছি। মুনাফিকী নীতি হচ্ছে- যখন মানুষ, তাঁর ঈমান ও
দ্বীন এর বিপরীত ধরণের জীবন ব্যবস্থাকে নিজের উপর প্রভাবশালী ও সুপ্রতিষ্ঠিত মনে
করে সন্তুষ্ট হয় এবং তার আমূল পরিবর্তন করে তথায় দ্বীন ও জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা
করতে আদোও চেষ্টা করে না। বরং সাম্প্রতিক প্রতিষ্ঠিত ফাসেকী ও খোদাদ্রোহীমূলক জীবন ব্যবস্থাকে নিজের অনূকল
মনে করে তার মধ্যে নিজের মঙ্গলময় ভবিষ্যতের চিন্তায় মশগুল থাকে।
যতদিন
পর্যন্ত আমরা এই মুনাফিকি আচরণ থেকে বের হতে না পারব ততদিন, দ্বীনের আলো আমরা দেখতে
পাবো না। দ্বীন প্রচার ও প্রসারে পেরেশান না হলে কীভাবে আর দ্বীনের শিখা ছড়াবে।
বাংলাদেশসহ
সমগ্র বিশ্বেই খ্রিস্টানদের মিশনারী কাজ করে। বাংলাদেশে খ্রিস্টান ধর্মালম্বীদের
পরিচালিত ১২০০টি কিন্ডার গার্টেন, ২০০টি প্রাথমিক বিদ্যালয়, ৭০টি জুনিয়র স্কুল, ১২টি
মাধ্যমিক ও কলেজ, ৫টি ভোকেশনাল, ২টি ডিগ্রী কলেজ, ১টি বিশ্ববিদ্যালয় রয়েছে। চিন্তা
করতেই গা শিউরে ওঠে। এসব প্রতিষ্ঠান থেকে যদিও খ্রিস্টান বানানো হয় না, কিন্তু
তারা দ্বীন বিমুখ হয়ে গড়ে ওঠেন। এটাই বা কম কিসে? অতচ এতগুলো ইসলামী আন্দোলনের
দলগুলোর প্রতিষ্ঠানও নেই। তাহলে কীভাবে ইসলামের বিস্তার ঘটবে? যেখানে
মানুষ তৈরী হয় সেখানেই দ্বীন নেই। তাহলে কীভাবে দ্বীনের প্রসার হয়। ড. আসগর আলী
সাহেবের একটি প্রবন্ধ পড়েছিলাম, “শিক্ষকতায় ইসলাম প্রচার করে ধন্য হোন”। ভালো
লেগেছে। শিক্ষকরা উদ্ধুদ্ধ হবেন। সাপ্তাহিক
সোনার বাংলার গত ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। একটি প্রতিষ্ঠানে আমরা একজন যোগ্য
দায়ী নিয়োগ করতে পারলে, টোটাল প্রতিষ্ঠানের রূপ পরিবর্তন হতে পারে। কিন্তু আমরা
দ্বীনি আন্দোলনে এইকাজটা করতে পিছিয়ে পড়েছি। প্রত্যেক শহর উপশহরে কিন্টার গার্টেন,
মডেল মাদ্রাসা খুললে উচ্চবিত্তরাও এই সকল প্রতিষ্ঠানে তাদের ছেলেমেয়েদের পড়তে
দেবেন। তখন ইচ্ছে মত তাঁদের কুরআনের আলোতে আলোকিত করা সম্ভব হবে। এইসব কাজ
প্রমাণিত। যেসকল এলাকায় এইরকম প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা দিনে
দিনে বাড়ছে। শুধু রয়েছে কাজের অভাব।
একজন
মসজিদের ইমামের মাধ্যমে একটি সমাজের পরিবর্তন খুব সহজেই হতে পারে। কিন্তু অধিকাংশ
মসজিদের ইমামই সবে বরাত সবে কদরের ফজিলতের থেকে বেশি কিছু আলোচনা করেন না। সমাজের
সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা খুব কম আলেমই করে থাকেন।
যা শুধু হতাশায় বাড়ে। আমি জীবনে এক জুম্মায় বড় ভাইয়ের অনুপস্থিতে আলোচনা
রেখেছিলাম। সেদিন বুঝে ছিলাম। ইস আর কিছু না করলে শুধু মাদ্রাসা পড়ে এই মসজিদের
ইমাম হতে পারলেও অনেক দাওয়াতি কাজ করতে পারতাম। তখন মনে হয়, মাদ্রাসা না পড়ে ভুল
হয়ে গেছে।
এইরকম
অনেক ক্ষেত্র রয়েছে দাওয়াতী কাজের। কাজের ক্ষেত্র ও জায়গা অনেক। কিন্তু কর্মীর
খুবই অভাববোধ হয়। কারো কাজের সুযোগ আছে, কিন্তু কাজ করে না। আবার কারো কাজের সুযোগ
নেই কিন্তু মানসিকতা ঠিকই আছে। আল্লাহ তাঁদের সুযোগ দেননি। ফজরের নামাজের জন্য অজু
করতে গিয়ে দেখি বাথরুমের বদনাটি পূর্ণ হয়ে গেছে। অতচ গতরাতে আমি এটা খালি
রেখেছিলাম। পরে খেয়াল করলাম, একফোটা একফোটা করে পানি পড়ছে টেপ থেকে। তাতে বুঝতে
পারলাম। সারারাত ধরে এইরকম ফোটায় ফোটায় পানি পরেই বদনাটা পূর্ণ হয়ে গেছে। তাই
দ্বীনের কাজেও সার্বিকভাবে ধারাবাহিক কাজ করতে পারলেই দ্বীনি আন্দোলনে সফলতা পেতে
পারি। হঠাৎ হঠাৎ ঝড় হাওয়ার মত কাজ করে
আবার উধাও হয়ে গেলে কাজ হবে না। তিলে তিলে গড়তে হবে দ্বীনের ভীত।
রেফারেন্সঃ
ইসলামের শক্তির উৎস, দাওয়াত ও কর্মনীতি, ইসলামিক টাইমস।
আবদুল হাকিম
সিরাজগঞ্জ
১০.১১.২০১৮
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)


