মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

সালাম সালাম হাজার সালাম

সালাম সালাম হাজার সালাম

গীতিকারঃ ফজল-এ-খোদা সুরকার ও শিল্পীঃ মোহাম্মদ আবদুল জব্বার


সালাম সালাম হাজার সালাম 
সকল শহীদ স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই 
তাদের স্মৃতির চরণে।।

মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ,
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে।। ঐ

ভাইয়ের বুকের রক্তে আজি
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা,
কন্ঠে তাদের নব বারতা 
শহীদ ভাইয়ের স্মরণে।। ঐ

বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি 
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি, 
ঘুচিয়ে মনের আঁধার কালি
শহীদ স্মৃতি বরণে।। ঐ

মোরা একটি ফুল কে বাঁচাব বলে যুদ্ধ করি

গানের লিরিক্সঃ মোরা একটি ফুল কে বাঁচাব বলে যুদ্ধ করি

মূল শিল্পীঃ আব্দুল জাব্বার 

মোরা একটি ফুল কে বাঁচাব বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অশ্র ধরি ।।
যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারা টি জনম  সে মাটির দানে বক্ষ ভরি।। ঐ
মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভাল ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।। ঐ
যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহে কপত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি। ঐ

সোনা সোনা সোনা লোকে বলে সোনা

সোনা সোনা সোনা লোকে বলে সোনা  

কথা ও সুর: আব্দুল লতিফ

সোনা সোনা সোনা লোকে বলে সোনা  
সোনা নয় তত খাঁটি
বল যত খাঁটি তার চেয়ে খাঁটি
বাংলাদেশের মাটি আমার জন্ম ভুমির মাটি।।

জন-ধন বল যত ধনও  দুনিয়াতে
হয়কি তুলনা বাংলার কারো সাথে
কত মার ধন মানিক রতন
 কত জ্ঞানি গুনি কত মহাজন
এনেছি আলোর সূর্য এখানে আঁধারের পথ কাঁটি।।  ঐ

এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম
রফিক শফিক বরকত কত নাম
কত তিতুমির কত ঈসা খান 
দিয়েছে জীবন দেয়নি তো মান
রক্ত সহ্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি।  ঐ

জন্ম আমার ধন্য হল

গানের লিরিক্সঃ জন্ম আমার ধন্য হল 

শিল্পীঃ সাবিনা ইয়াসমীন
গীতিকারঃ নঈম গওহর
সুরকারঃ আজাদ রহমান

জন্ম আমার ধন্য হল  মা গো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক

তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে ২বার
বুকেই যদি রাখ আমায় মা গো। 

তোমার কথায় কথা বলি পাখির গানের মত
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত
 তুমি আমার.........তুমি আমার খেলার পুতুল-
আমার পাশেই থাকো মা গো, 
আমার পাশেই থাকো মা গো।।

তোমার প্রেমে তোমার গন্ধে পরান ভরে রাখি
এইতো আমার জীবন মরণ এমনি যেন থাকি 
বুকে তোমার...বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিওনাকো, আমায় জাগিয়ে দিও নাকো মা গো।।

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে

গানের লিরিক্সঃ তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে 

 গীতিকার ও সুরকারঃ আপেল মাহমুদ

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে 
আমরা কয়জন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে।।    ঐ

জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই, ও ও ও 
ঘর বাড়ি ঠিকানা নাই,
দিন রাত্রি জানা নাই,
চলার সীমানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে এ তরী বাইতে হবে 
আমি যে সাগর মাঝি রে। ঐ

জীবনের রঙে মন কে টানে না,
ফুলের ঐ গন্ধ কেমন জানি না, জানি না
জোসনার দৃশ্য চোখে পড়ে না,না না না 
তাঁরা তো ভুলে কবু ডাকে না 

বৈশাখেরও রুদ্ধ ঝরে আকাশ যখন ভেঙে পড়ে
ছেড়া পাল আরও ছিরে যায় ও ও ও
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হটাত কে যে শঙ্ক শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়।
তবু তরী বায়তে হবে, 
খেয়া পার দিতেই হবে 
যতই ঝর উঠুক সাগরে।। ঐ

আমরা করব জয়,আমরা করব জয়

গানের লিরিক্সঃ আমরা করব জয়,আমরা করব জয়

কাজী নজরুল ইসলাম

আমরা করব জয়,আমরা করব জয়
আমরা করব জয় একদিন
আহা বুকের গভীরে আছে প্রত্যয়  /
আমরা করব জয় একদিন।।
একদিন সূর্যের ভোর একদিন স্বপ্নের ভোর
একদিন সত্যের ভোর আসবেই
এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস
সত্যের ভোর আসবে একদিন।। ঐ
পৃথিবীর মাটি হবে মধুময়,বাতাস হবে মধুময়
আকাশ হবে মধুময় একদিন
এই মনে আছে বিশ্বাস,আমরা করি বিশ্বাস
আকাশ হবে মধুময় একদিন।। ঐ
আর নয় ধ্বংসের গান জনতার ঐক্যতান
সৃষ্টির শুরু হবে গান একদিন
এই মনে আছে বিশ্বাস,আমরা করি বিশ্বাস
সৃষ্টির শুরু হবে গান একদিন।। ঐ

রক্ত শিমুল তক্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে

রক্ত শিমুল তক্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে
শপতের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে  
বাজারে বাজারে অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে ।

একুশের অমুখ বাণী 
 দিয়াছে সূর্য আনি
  জীবনের অরগ ধোয়া ঐ যে ঐ রুদ্র আকাশ  
ঝরাবোই ঝরাবোই ঝরাবোই স্নিগ্ধ আলো আলো আজি অঝোরে।  ঐ

আলোকের বিড়ম্বনা সাবধান সাবধান  
কোটি কোটি মোরা আজ দীপ্ত প্রাণ দীপ্ত প্রাণ দীপ্ত প্রাণ 
স্বাধীন এই বাংলা আমার কোটি প্রাণ শহীদ মিনার
নেবই নেব নেবই নেব নেবই নেব
আমরা মনের মত এই দেশ গড়ে ।। ২বার  ঐ

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা

গানের লিরিক্সঃ এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা


শিল্পীঃ স্বপ্না রায় কথাঃ গোবিন্দ হালদার সুরঃ আপেল মাহমুদ


এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না। ২বার

দুঃসহ বেদনার কণ্ঠক পথও বেয়ে 
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা।
আমরা তোমাদের ভুলব না।। ২বার

যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না ভুলব না ভুলব না।।  ঐ

কৃষাণ কৃষাণীর গানে গানে 
পদ্মা মেঘনা কলতানে
বাউলের একতারা তে
আনন্দ ঝংকারে আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে 
ঝংকৃত হবে ঝংকৃত হবে ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে 
তোমরা চিরদিন দিশারী রবে।। ২বার


,

আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে

গানের লিরিক্সঃ আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে
কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পীগোষ্ঠী রাজশাহী

আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে,
চাঁদ সুরুজ ঐ আগের মত নিয়ম কানুন মানে।
(জানি) ক্লান্তি নিয়েও নায়ের মাঝি কোন সুখে দাঁড় টানে (গানে)
ঐ রবেরি গুন গাহিছি আমরা গানে গানে।

পৌষ মাঘে শীত আসে যে হিমেল শাড়ি পরে,
কার ইশারায় পাতা গজায় পুরান পাতা ঝরে ॥
বর্ষাকালে ঝিলে ডোবায় হাজার কোলা ব্যাঙ
কোন সুখেতে গেয়ে উঠে ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ঘ্যাং।

কৃষক শ্রমিক মুটে মাঝি খাটে যে দিন ভরে,
ভেসে আসা আজান শুনে মাঠে নামাজ ধরে ॥
ক্লান্ত চাষীর কর্ণ বেয়ে গড়িয়ে পড়ে ঘাম
তবুও মুখে ফোটে ওঠে প্রভুর গুনগান ।


,

আমাদের সেই লোকের প্রয়োজন

গানের লিরিক্সঃ আমাদের সেই লোকের প্রয়োজন

আমাদের সেই লোকের প্রয়োজন-
যার জামার কোণা কাঁটায় বিধে আটকে গেলেও
যাবে ছুটে দ্বীনের কাজে ভাববে জামা নিষ্প্রয়োজন।

আঁধারের পথ হারানো পথিক যারা,
জীবনের ভুলগুলি আজ করছে তারা।
(তাদের পিছে) দড়িয়া ছুটিয়া যারা,
আপনার পাপের ফাঁদে আটকে গেছে,
সেই আধ মরাদের বাঁচার পথে আনবে যে জন।

জমিনে পাপের সাগর গড়লো যারা হাবুডুবু
সেই সাগরেই খাচ্ছে তারা।
(মরণ বিষে) জ্বলিয়া পুড়িয়া যারা,
অঙ্গার হইয়া গেল অবশেষে,
সেই আধ মরাদের বাঁচার পথে আনবে যেজন।



,

তুমি মাফ করে দাও প্রভূ

গানের লিরিক্সঃ তুমি মাফ করে দাও প্রভূ

তুমি মাফ করে দাও প্রভূ ,
আমার হৃদয় পাপে তাপে ভরা
ক্ষমা তুমি করো প্রভূ।

করিনি সিজদা মাসজিদে গিয়ে
গাহিনি তোমার গুণগান ।
বইতে পারি না, আর এই বঞ্চনা
আঁধারে ডুবেছি শুধু ।

পারিনি যাকাতের মূল্য দিতে
আমি করিনি সিয়াম সাধনা ।
বইতে পারিনা, আর এই গঞ্জনা
ভুল ভেঙ্গে দাও মোর প্রভূ।

কাঁদিছে বেদনায় দুটি আঁখি যেন
কাঁদিছে বেদনায় প্রাণ ।
সইতে পারিনা, আর এই যন্ত্রনা
ক্ষমা কি করবে না প্রভূ ?


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

About

About Me

মোট দর্শক

ফেসবুকে আমরা